মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
শব্দ: আনা।
শব্দার্থ: আমি
বাক্য: আনা বাংলাদেশি।
অর্থ: আমি বাংলাদেশি।
শব্দ: আনতা।
শব্দার্থ: আপনি/তুমি
বাক্য: আনতা কাতারি।
অর্থ: আপনি কাতারি।
শব্দ: হুয়া।
শব্দার্থ: সে (পুরুষ)
বাক্য: হুয়া হিন্দি।
অর্থ: সে ভারতীয়।
শব্দ: হিয়া।
শব্দার্থ: সে (মহিলা)
বাক্য: হিয়া কাতারিয়া।
অর্থ: সে একজন কাতারি নারী।
শব্দ: নাহনু।
শব্দার্থ: আমরা
বাক্য: নাহনু উম্মাল।
অর্থ: আমরা শ্রমিক।
শব্দ: হুম।
শব্দার্থ: তারা
বাক্য: হুম বাংলাদেশি।
অর্থ: তারা বাংলাদেশি।
শব্দ: আনতুম।
শব্দার্থ: তোমরা/আপনারা
বাক্য: আনতুম আরব।
অর্থ: আপনারা আরব।
শব্দ: কাইফা।
শব্দার্থ: কেমন।
বাক্য: কাইফা হালুকা
অর্থ: আপনি কেমন আছেন?
শব্দ: ছাবাহাল খায়ের।
শব্দার্থ: শুভ সকাল
বাক্য: ছাবাহাল খায়ের ইয়া আখি।
অর্থ: শুভ সকাল, হে আমার ভাই।
শব্দ: শুকরান।
শব্দার্থ: ধন্যবাদ
বাক্য: শুকরান লাকা।
অর্থ: আপনাকে ধন্যবাদ।
