মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মান
অর্থ: কে?
বাক্য: মান আনতা?
অর্থ: তুমি কে?
শব্দ: মা।
অর্থ: কী
বাক্য: মা ইসমুকা?
অর্থ: তোমার নাম কী?
শব্দ: মাতা।
অর্থ: কখন।
বাক্য: মাতা তাজি।
অর্থ: তুমি কখন আসবে?
শব্দ: কাম।
অর্থ: কত।
বাক্য: কাম হাযা।
অর্থ: এটা কত?
শব্দ: আইনা।
অর্থ: কোথায়।
বাক্য: আইনা বাইতুকা।
অর্থ: তোমার ঘর কোথায়।
শব্দ: লিমাযা।
অর্থ: কেন?
বাক্য: লিমাযা তাজি?
অর্থ: তুমি কেন আসবে?
শব্দ: লিমান।
অর্থ: কার।
বাক্য: লিমান হাজা।
অর্থ: এটা কার?
শব্দ: মা-যা।
অর্থ: কী?
বাক্য: মা-যা কুলতা?
অর্থ: তুমি কী বলেছো?
শব্দ: হাল।
অর্থ: কি।
বাক্য: হাল আনতা বাংলাদেশি?
অর্থ: তুমি কি বাংলাদেশি?
শব্দ: কাইফা।
অর্থ: কেমন।
বাক্য: কাইফা হুয়া?
অর্থ: সে কেমন?
- মনে রাখুন
যেসব প্রশ্নের উত্তরে হ্যা অথবা না হবে, সেসব প্রশ্নের সময় ‘হাল’ ব্যবহার করতে হবে।
যে বাক্যে কোনো ক্রিয়া নেই, সেখানে প্রশ্নবোধক হিসেবে ‘মা’ ব্যবহৃত হবে। যেমন. মা হাযা? (এটা কী?)
যে বাক্যে ক্রিয়া রয়েছে, সেখানে মা-যা ব্যবহৃত হবে। যেমন, মা-যা আকালতা? (তুমি কী খেয়েছো?)
‘লিমা-যা’ শব্দের অর্থ ‘কেন’। আঞ্চলিক আরবিতে এর পরিবর্তে ‘লেশ’ শব্দটি বহুল ব্যবহৃত।
একইভাবে ‘মা’ এবং ‘মা-যা’- শব্দ দুটির পরিবর্তে আঞ্চলিক আরবিতে ‘এশ’ শব্দটি বহুল ব্যবহৃত।


