মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মুহাছেব।
অর্থ: হিসাবরক্ষক।
বাক্য: আনা মুহাছিব।
অর্থ: আমি একজন হিসাবরক্ষক।
শব্দ: মুমাছছিল।
অর্থ: অভিনেতা।
বাক্য: হাল আনতা মুমাছছিল।
অর্থ: আপনি কি একজন অভিনেতা?
শব্দ: মুহানদিছ মিমারি।
অর্থ: আর্কিটেক্ট।
বাক্য: আখি মুহানদিছ মিমারি।
অর্থ: আমার ভাই একজন আর্কিটেক্ট।
শব্দ: হাল্লাক।
অর্থ: নাপিত।
বাক্য: হাল হুয়া হাল্লাক?
অর্থ: তিনি কি নাপিত?
শব্দ: মুআললেফ।
অর্থ: রচয়িতা/ লেখক।
বাক্য: আনা মুআললেফ হাজাল কিতাব।
অর্থ: আমি এই বইয়ের রচয়িতা।
শব্দ: মুতারজিম।
অর্থ: অনুবাদক।
বাক্য: হুয়া মুতারজিম মাশহুর।
অর্থ: তিনি একজন প্রসিদ্ধ অনুবাদক।
শব্দ: খাবির।
অর্থ: বিশেষজ্ঞ।
বাক্য: আবি খাবির ফিততারিখ।
অর্থ: আমার বাবা ইতিহাস বিশেষজ্ঞ।
শব্দ: কাজি।
অর্থ: বিচারক।
বাক্য: কাজি মওজুদ ফিল মাহকামা।
অর্থ: বিচারক আদালতে আছেন।
শব্দ: মুহামি।
অর্থ: আইনজীবী।
বাক্য: আনা আহতাজ ইলা মুহামি।
অর্থ: আমার একজন আইনজীবী প্রয়োজন।
শব্দ: সেকরেতের।
অর্থ: সেক্রেটারি।
বাক্য: হুয়া সেকরেতের লিলমুদির।
অর্থ: তিনি পরিচালকের সেক্রেটারি।






