মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ইজাযাহ।
অর্থ: ছুটি।
বাক্য: আনা ফিল ইজাযাহ।
অর্থ: আমি ছুটিতে আছি।
শব্দ: ইয়াওম।
অর্থ: দিন।
বাক্য: ইয়াওমুল ঈদ।
অর্থ: ঈদের দিন।
শব্দ: আইয়াম।
অর্থ: দিনগুলো।
বাক্য: আইয়ামুল ইজাযাহ।
অর্থ: ছুটির দিনগুলো।
শব্দ: ফারাহ।
অর্থ: খুশি।
বাক্য: ফারাহুল ইজাযাহ।
অর্থ: ছুটির খুশি।
শব্দ: হুযন।
অর্থ: দু:খ, বেদনা।
বাক্য: ইয়াওমুল হুযন।
অর্থ: দুু:খের দিন।
শব্দ: ফারেগ।
অর্থ: অবসর।
বাক্য: আনা ফারেগ।
অর্থ: আমি অবসর।
শব্দ: মশগুল।
অর্থ: ব্যস্ত।
বাক্য: হাল আনতা মশগুল।
অর্থ: আপনি কি ব্যস্ত?
শব্দ: রিহলাহ।
অর্থ: ভ্রমণ।
বাক্য: রিহলাতুল বাহর।
অর্থ: সাগর ভ্রমণ।
শব্দ: মুতআ।
অর্থ: আনন্দ।
বাক্য: মুতআতু রিহলাহ।
অর্থ: ভ্রমণের আনন্দ।.
শব্দ: ছফর।
অর্থ: ভ্রমণ, যাওয়া।
বাক্য: উছাফির ইলা বিলাদি।
অর্থ: আমি আমার দেশে যাচ্ছি।






