মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ওযিফা।
অর্থ: চাকরি।
বাক্য: আনা আহতাজ ইলা ওযিফা।
অর্থ: আমার চাকরি প্রয়োজন।
শব্দ: আমল।
অর্থ: কাজ।
বাক্য: আইয়ি আমল তুরিদ?
অর্থ: তুমি কী কাজ চাও?
শব্দ: সিরাহ যাতিয়া।
অর্থ: বায়োডাটা।
বাক্য: হাল ইনদাকা সিরাহ যাতিয়া?
অর্থ: আপনার কাছে কি সিভি আছে?
শব্দ: মুআহহালাত।
অর্থ: যোগ্যতা।
বাক্য: মা মুআহহালাতুকা ?
অর্থ: আপনার কী কী যোগ্যতা আছে?
শব্দ: মুকাবালা শাখছিয়া।
অর্থ: সাক্ষাতকার।
বাক্য: মাতা মুকাবালা শাখছিয়া?
অর্থ: সাক্ষাতকার কখন হবে?
শব্দ: রাতেব।
অর্থ: বেতন।
বাক্য: কাম রাতেবুকা?
অর্থ: আপনার বেতন কত?
শব্দ: খিবরাহ।
অর্থ: অভিজ্ঞতা।
বাক্য: খিবরাহ খামছা ছানাওয়াত।
অর্থ: পাঁচ বছরের অভিজ্ঞতা।
শব্দ: তাদরিব।
অর্থ: প্রশিক্ষণ।
বাক্য: আততাদরিব কাবলাল আমল।
অর্থ: কাজের আগে প্রশিক্ষণ।
শব্দ: মুবাশারাতুল আমল।
অর্থ: কাজে যোগদান।
বাক্য: উরিদু মুবাশারাতাল আমল।
অর্থ: আমি কাজে যোগদান করতে চাই।
শব্দ: তারকিয়া।
অর্থ: প্রমোশন।
বাক্য: মাতা তারকিয়াতুকা।
অর্থ: আপনার পদোন্নতি কবে?
