মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: তায়েরাহ।
অর্থ: উড়োজাহাজ।
বাক্য: হাযিহি তায়েরাহ।
অর্থ: এটি উড়োজাহাজ।
শব্দ: তাইয়ার।
অর্থ: পাইলট।
বাক্য: হুয়া তাইয়ার।
অর্থ: তিনি পাইলট।
শব্দ: মাতার।
অর্থ: বিমানবন্দর।
বাক্য: যালিকা মাতার।
অর্থ: ওটা বিমানবন্দর।
শব্দ: তাযকিরা।
অর্থ: টিকেট।
বাক্য: তাযকিরা তায়েরাহ।
অর্থ: উড়োজাহাজের টিকেট।
শব্দ: ইকলা।
অর্থ: উড্ডয়ন।
বাক্য: বাদাল ইকলা।
অর্থ: উড্ডয়নের পর।
শব্দ: হুবুত।
অর্থ: অবতরণ।
বাক্য: হুবুতু তায়েরাহ।
অর্থ: উড়োজাহাজের অবতরণ।
শব্দ: রিহলাহ।
অর্থ: ভ্রমণ।
বাক্য: মুদ্দাতু রিহলাহ।
অর্থ: ভ্রমণের ব্যপ্তি।
শব্দ: মাকআদ।
অর্থ: আসন।
বাক্য: আইনা মাকআদি।
অর্থ: আমার আসন কোথায়।
শব্দ: শানতাহ।
অর্থ: ব্যাগ।
বাক্য: হাযিহি শানতাতি।
অর্থ: এটি আমার ব্যাগ।
শব্দ: খিদমাহ।
অর্থ: সেবা।
বাক্য: খিদমাতু তায়েরাহ।
অর্থ: উড়োজাহাজের সেবা।
