মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: সুক।
অর্থ: বাজার।
বাক্য: আইনা সুক বাংলাদেশি?
অর্থ: বাংলাদেশি বাজার কোথায়?
শব্দ: মহল।
অর্থ: দোকান।
বাক্য: হাল হাজা মহল জাদিদ?
অর্থ: এটা কি নতুন দোকান?
শব্দ: বায়ে।
অর্থ: বিক্রেতা।
বাক্য: মান বায়ে?
অর্থ: বিক্রেতা কে?
শব্দ: তাজের।
অর্থ: ব্যবসায়ী।
বাক্য: আনা তাজের।
অর্থ: আমি ব্যবসায়ী।
শব্দ: ছিইর।
অর্থ: দাম।
বাক্য: কাম ছিইর হাজা?
অর্থ: এটার দাম কত?
শব্দ: মাকাছ।
অর্থ: সাইজ।
বাক্য: মাকাছ আকবার।
অর্থ: বড় সাইজ।
শব্দ: আখের।
অর্থ: শেষ।
বাক্য: কাম আখের।
অর্থ: শেষ দাম কত?
শব্দ: মালাবেছ।
অর্থ: পোষাক।
বাক্য: মহল মালাবেছ।
অর্থ: কাপড়ের দোকান।
শব্দ: জাদিদ।
অর্থ: নতুন।
বাক্য: সুক জাদিদ।
অর্থ: নতুন বাজার।
শব্দ: কাদিম।
অর্থ: পুরনো।
বাক্য: মহল কাদিম।
অর্থ: পুরনো দোকান।
