মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: কা।
অর্থ: তোমার।
বাক্য: হাযা কলামুকা।
অর্থ: এটি তোমার কলম।
শব্দ: ই।
অর্থ: আমার।
বাক্য: হাযা কিতাবি।
অর্থ: এটি আমার বই।
শব্দ: হু।
অর্থ: তার।
বাক্য: হাযা বাইতুহু।
অর্থ: এটি তার ঘর।
শব্দ: কুম।
অর্থ: তোমাদের।
বাক্য: হাযা মাকতাবুকুম।
অর্থ: এটি তোমাদের অফিস।
শব্দ: হুম।
অর্থ: তাদের।
বাক্য: হাযা মাকানুহুম।
অর্থ: এটি তাদের জায়গা।
শব্দ: না।
অর্থ: আমাদের।
বাক্য: হাযা বিলাদুনা।
অর্থ: এটি আমাদের দেশ।
শব্দ: হা।
অর্থ: তার (স্ত্রী লিঙ্গ)
বাক্য: হাযা বাইতুহা।
অর্থ: এই তাঁর (মহিলার) ঘর।
শব্দ: কি।
অর্থ: তোমার (স্ত্রী লিঙ্গ)।
বাক্য: হাযা কলামুকি।
অর্থ: এটি তোমার (মহিলা) কলম।
শব্দ: হুন্না।
অর্থ: তাদের (স্ত্রী লিঙ্গ)।
বাক্য: হাযা বাইতুহুন্না।
অর্থ: এটি তাদের (মহিলাদের) ঘর।
শব্দ: কুন্না।
অর্থ: তোমাদের (স্ত্রী লিঙ্গ)।
বাক্য: হাযা বিলাদুকুন্না।
অর্থ: এটি তোমাদের (মহিলাদের) দেশ।






