মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মিন।
অর্থ: থেকে।
বাক্য: মিনাল বাইত।
অর্থ: ঘর থেকে।
শব্দ: ইলা।
অর্থ: পর্যন্ত।
বাক্য: ইলাল মাকতাব।
অর্থ: অফিস পর্যন্ত।
শব্দ: আলা।
অর্থ: উপর।
বাক্য: আলাইকুম।
অর্থ: তোমাদের উপর।
শব্দ: তাহত।
অর্থ: নিচে।
বাক্য: তাহতাল কুরছি।
অর্থ: চেয়ারের নিচে।
শব্দ: ফি।
অর্থ: মধ্যে।
বাক্য: ফিল বাইত।
অর্থ: ঘরে।
শব্দ: মাআ।
অর্থ: সাথে।
বাক্য: মাআকা।
অর্থ: তোমার সাথে।
শব্দ: আমাম।
অর্থ: সামনে।
বাক্য: আমামাল মসজিদ।
অর্থ: মসজিদের সামনে।
শব্দ: খালফ।
অর্থ: পেছনে।
বাক্য: খালফাছ ছাইয়ারাহ।
অর্থ: গাড়ির পেছনে।
শব্দ: ওয়ারা।
অর্থ: পেছনে।
বাক্য: ওয়ারাল বাইত।
অর্থ: ঘরের পেছনে।
শব্দ: জাম্ব।
অর্থ: পাশে।
বাক্য: জাম্বাস সুক।
অর্থ: বাজারের পাশে।






