মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
শব্দ: আছিফ।
শব্দার্থ: দুঃখিত।
বাক্য: আনা আছিফ।
অর্থ: আমি দুঃখিত।
শব্দ: মারহাবা।
শব্দার্থ: স্বাগতম।
বাক্য: মারহাবান বিকা।
অর্থ: আপনাকে স্বাগতম।
শব্দ: বিখায়র/ জায়্যিদ।
শব্দার্থ: ভালো।
বাক্য: আনা বিখায়র/জায়্যিদ।
অর্থ: আমি ভালো আছি।
শব্দ: মাছাআল খায়ের।
শব্দার্থ: শুভ সন্ধ্যা।
বাক্য: মাছাআল খায়ের ইয়া সাদিক।
অর্থ: বন্ধু, শুভ সন্ধ্যা।
শব্দ: আইনা।
শব্দার্থ: কোথায়।
বাক্য: আইনা আনতা।
অর্থ: আপনি কোথায়?
শব্দ: ফি।
শব্দার্থ: মধ্যে।
বাক্য: আনা ফিল বাইত।
অর্থ: আমি ঘরে।
শব্দ: মিন ফাদলিক।
শব্দার্থ: দয়া করে।
বাক্য: মিন ফাদলিক ছা-য়িদ নি।
অর্থ: দয়া করে আমাকে সাহায্য করুন।
শব্দ: মাআছ ছালামাহ
শব্দার্থ: বিদায়।
বাক্য: মাআছ ছালামহ ইয়া হাবিবি।
অর্থ: বিদায়, হে বন্ধু।
মনে রাখুন
- কেউ সাবাহাল খায়ের বললে উত্তরে বলতে হয়: সাবাহান নুর (শুভ সকাল)।
- কেউ মাছাআল খায়ের বললে উত্তরে বলতে হয়: মাছাআন নুর (শুভ সন্ধ্যা)।
- কেউ শুকরান/শুকরান লাকা বললে উত্তরে বলতে হয়: আফওয়ান।
- কারও সঙ্গে পরিচয়পর্ব শেষ হলে বলতে হয়: তাশাররাফতু বিকা (আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো)
