মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: উসবু অর্থ: সপ্তাহ
বাক্য: কাবলা উসবু। অর্থ: এক সপ্তাহ আগে।
শব্দ: শাহর অর্থ: মাস
বাক্য: বা’দা শাহর। অর্থ: এক মাস পর।
শব্দ: ছানাহ অর্থ: বছর
বাক্য: কাম ছানাহ। অর্থ: কত বছর।
শব্দ: আলইয়াওম। অর্থ: আজ।
বাক্য: আলইয়াওম আনা মাশগুল। অর্থ: আজ আমি ব্যস্ত।
শব্দ: গাদান অর্থ: আগামীকাল।
বাক্য: গাদান ইজাযাহ। অর্থ: আগামীকাল ছুটি।
শব্দ: আমছ। অর্থ: গতকাল।
বাক্য: ছাবাহা আমছ। অর্থ: গতকালের সকাল।
শব্দ: ছাআহ। অর্থ: ঘন্টা।
বাক্য: তাআল বা’দা ছাআহ। অর্থ: এক ঘন্টা পর আসুন।
শব্দ: দাকিকা। অর্থ: মিনিট।
বাক্য: আশরা দাকিকা। অর্থ: দশ মিনিট।
শব্দ: ছানিয়াহ। অর্থ: সেকেন্ড।
বাক্য: কাম ছানিয়াহ। অর্থ: কত সেকেন্ড।
শব্দ: আললাইলাহ। আজ রাত।
বাক্য: আনা মশগুল আললাইলাহ। অর্থ: আজ রাতে আমি ব্যস্ত।






