মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মালাবেছ।
অর্থ: পোষাক।
বাক্য: হাজা মাহাল মালাবেছ।
অর্থ: এটি পোষাকের দোকান।
শব্দ: কামিছ।
অর্থ: জামা।
বাক্য: যালিকা কামিছি।
অর্থ: ওটা আমার জামা।
শব্দ: বানতালুন।
অর্থ: প্যান্ট।
বাক্য: হাল হাজা বানতালুন?
অর্থ: এটা কি প্যান্ট।
শব্দ: খাইয়াত।
অর্থ: দর্জি।
বাক্য: আনা খাইয়াত।
অর্থ: আমি একজন দর্জি।
শব্দ: মিতাফ।
অর্থ: কোট।
বাক্য: আনা আশতারি মিতাফ।
অর্থ: আমি কোট কিনব।
শব্দ: বাদলা।
অর্থ: স্যুট।
বাক্য: হাল ইনদাকা বাদলা?
অর্থ: তোমার কি স্যুট আছে?
শব্দ: তওয়িল।
অর্থ: লম্বা।
বাক্য: হাজা লিবাস তওয়িল।
অর্থ: এটি লম্বা জামা।
শব্দ: ক্বাসির।
অর্থ: খাটো।
বাক্য: যালিকা বানতালুন ক্বাসির।
অর্থ: এটি ছোট প্যান্ট।
শব্দ: দাইয়িক।
অর্থ: সংকীর্ণ।
বাক্য: মিতাফুকা দাইয়িক।
অর্থ: তোমার কোটটি সংকীর্ণ।
শব্দ: ওয়াছে।
অর্থ: প্রশস্ত।
বাক্য: কামিছি ওয়াছে।
অর্থ: আমার জামা প্রশস্ত।






