মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাতার। অর্থ: বিমানবন্দর।
বাক্য: আইনা মাতার।
অর্থ: বিমানবন্দর কোথায়?
শব্দ: তাইয়ারাহ। অর্থ: প্লেন।
বাক্য: আনা ফি তাইয়ারাহ।
অর্থ: আমি প্লেনে।
শব্দ: ওসুল। অর্থ: আগমন।
বাক্য: মাতা ওসুলুকা।
অর্থ: তোমার আগমন কখন?
শব্দ: মুগাদারাহ। অর্থ: বর্হিগমন।
বাক্য: মুগাদারাতি আলআন।
অর্থ: এখন আমার বহির্গমন।
শব্দ: জাওয়াজ সফর। অর্থ: পাসপোর্ট।
বাক্য: হাজা জাওয়াজ সফরি।
অর্থ: এটা আমার পাসপোর্ট।
শব্দ: তাশিরা। অর্থ: ভিসা।
বাক্য: হাল ইনদাকা তাশিরা?
অর্থ: তোমার কাছে কি ভিসা আছে?
শব্দ: তাযকিরা। অর্থ: টিকেট।
বাক্য: কাম তাযকিরা।
অর্থ: টিকেট কত?
শব্দ: ফুনদুক। অর্থ: হোটেল।
বাক্য: হাল হাজা ফুনদুক।
অর্থ: এটা কি হোটেল?
শব্দ: ইসতিকবাল। অর্থ: অভ্যর্থনা/ অভ্যর্থনা কেন্দ্র।
বাক্য: হাল আনতা ফিল ইসতিকবাল?
অর্থ: আপনি কি অভ্যর্থনা কেন্দ্রে?
শব্দ: মিফতাহ। অর্থ: চাবি।
বাক্য: হাজা মিফতাহুকা।
অর্থ: এটা আপনার চাবি।
