মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
সপ্তাহের সাতদিন
শনিবার: ইয়াওমুছ ছাবত।
রবিবার: ইয়াওমুল আহাদ।
সোমবার: ইয়াওমুল ইছনিন।
মঙ্গলবার: ইয়াওমুছ ছোলাছা।
বুধবার: ইয়াওমুল আরবিআ।
বৃহস্পতিবার: ইয়াওমুল খামিছ।
শুক্রবার: ইয়াওমুল জুমআ।
লক্ষ্য করুন: এখানে ইয়াওম শব্দের অর্থ ‘বার’। তবে ইয়াওম শব্দটি ছাড়াও বারের নাম ব্যবহৃত হয়ে থাকে। যেমন, শনিবার বোঝাতে আছছাবত বলা হয়ে থাকে। রবিবার বোঝাতে আলআহাদ বলা হয়ে থাকে। ফলে ইয়াওমুছ ছাবত বা ইয়াওমুল আহাদ না বলে আছছাবত বা আলআহাদ বলা যেতে পারে।
বাক্য: আলইয়াওম ইয়াওমুছ ছাবত।
অর্থ: আজ শনিবার।
বাক্য: গাদান ইয়াওমুল আহাদ।
অর্থ: কাল রবিবার।
বাক্য: আমছ ইয়াওমুল ইছনিন।
অর্থ: গতকাল সোমবার।
বাক্য: ইয়াওমুল খামিছ আলমাযি।
অর্থ: গত বৃহস্পতিবার।
বাক্য: ইয়াওমুল ইছনিন আলকাদেম।
অর্থ: আগামী সোমবার।
বাক্য: ছাবাহাল আরবিআ।
অর্থ: বুধবার সকাল।
বাক্য: মাছাআল খামিছ।
অর্থ: বৃহস্পতিবার সন্ধ্যা।
দিক
পূর্ব: মাশরিক/শারক।
পশ্চিম: মাগরিব/গারব।
উত্তর: শিমাল।
দক্ষিণ: জুনুব।
বাক্য: আনা ছাকেন ফি শিমাল দোহা।
অর্থ: আমি উত্তর দোহায় থাকি।
বাক্য: আনা আমেল ফি জুনুব কাতার।
অর্থ: আমি দক্ষিণ কাতারে একজন শ্রমিক।
