মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আকদুল আমল।
অর্থ: চুক্তিপত্র।
বাক্য: হাল ইনদাকা আকদুল আলম।
অর্থ: আপনার কাছে কি চুক্তিপত্র আছে?
শব্দ: তাওকি।
অর্থ: স্বাক্ষর।
বাক্য: হাল হাজা তাওকিয়ুকা।
অর্থ: এটা কি আপনার স্বাক্ষর?
শব্দ: মুসতাকদেম।
অর্থ: নিয়োগকারী।
বাক্য: মান মুসতাকদিমুকা।
অর্থ: আপনার নিয়োগকারী কে?
শব্দ: ছাহেবুল আমল।
অর্থ: কর্তা।
বাক্য: মা ইছমু ছাহেবুল আমল।
অর্থ: কর্তার নাম কী?
শব্দ: মুহাদ্দাদ।
অর্থ: নির্ধারিত।
বাক্য: আকদু আমল মুহাদ্দাদ।
অর্থ: নির্ধারিত চুক্তিপত্র।
শব্দ: গায়রে মুহাদ্দাদ।
অর্থ: অনির্ধারিত।
বাক্য: আকদু আমল গায়রে মুহাদ্দাদ।
অর্থ: অনির্ধারিত চুক্তিপত্র।
শব্দ: নুসখা।
অর্থ: অনুলিপি।
বাক্য: আইনা নুসখা আকদু আমল।
অর্থ: চুক্তিপত্রের অনুলিপি কোথায়?
শব্দ: রাতেব।
অর্থ: বেতন।
বাক্য: কাম রাতেবুকা ফিল আকদ।
অর্থ: চুক্তিতে আপনার বেতন কত?
শব্দ: ইজাযা।
অর্থ: ছুটি।
বাক্য: কাম ইয়াওম ইজাযা ফিল আকদ।
অর্থ: চুক্তিতে ছুটি কতদিনের?
শব্দ: ইনতেহা।
অর্থ: শেষ হওয়া/ উত্তীর্ণ হওয়া।
বাক্য: মাতা ইনতেহাউল আকদ।
অর্থ: চুক্তির মেয়াদ শেষ কবে?


