মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: আমল/শুগল
অর্থ: কাজ
বাক্য: উরিদু/আবগা শুগল।
অর্থ: আমি কাজ চাই।
শব্দ: ওয়াযিফা
অর্থ: চাকরি।
বাক্য: হাল ইনদাকা ওয়াযিফা?
অর্থ: আপনার কাছে কি চাকরি আছে?
শব্দ: রাতেব
অর্থ: বেতন
বাক্য: কাম রাতেব?
অর্থ: বেতন কত?
শব্দ: মুদির
অর্থ: ব্যবস্থাপক
বাক্য: আইনা মুদির।
অর্থ: ম্যানেজার কোথায়?
শব্দ: মুহাছিব
অর্থ: হিসাবরক্ষক
বাক্য: হাল আনতা মুহাছিব?
অর্থ: আপনি কি হিসাবরক্ষক (ক্যাশিয়ার)?
শব্দ: হিছাব
অর্থ: একাউন্ট
বাক্য: হিছাবি ফিল বিনক
অর্থ: আমার একাউন্ট ব্যাংকে।
শব্দ: আরযুল আমল
অর্থ: চাকরির অফার লেটার।
বাক্য: হাল হাযা আরযুল আমল?
অর্থ: এটা কি চাকরির অফার লেটার?
শব্দ: আকদ
অর্থ: চুক্তি
বাক্য: আকদুল আমল।
অর্থ: কাজের চুক্তি।
শব্দ: ইজতিমা
অর্থ: মিটিং
বাক্য: মুদির ফিল ইজতিমা।
অর্থ: ম্যানেজার মিটিংয়ে আছেন।
শব্দ: মাকতাব
অর্থ: অফিস
বাক্য: মুহাছিব ফিল মাকতাব।
অর্থ: ক্যাশিয়ার অফিসে আছেন।
শব্দ: কাশফ
অর্থ: শিট/তালিকা।
বাক্য: কাশফুল উজুর।
অর্থ: বেতনের শিট।
শব্দ: আমল ইদাফি।
অর্থ: ওভারটাইম কাজ।
বাক্য: হাল ফিশ শারিকা আমল ইদাফি।
অর্থ: কোম্পানিতে কি ওভারটাইম কাজ আছে?
মনে রাখুন:
শুগল বা আমল- দুটোই কাজ অর্থে ব্যবহৃত হয়। যে কাজ করে তাকে আমেল বলা হয়। পক্ষান্তরে চাকরিজীবিকে মুওয়াযযাফ বলা হয়ে থাকে। রাতেব এবং আজর- দুটো শব্দের অর্থ পারিশ্রমিক বা বেতন। মুদির শব্দের অর্থ যিনি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তবে যার অধীনে কাজ করা হয়- অর্থাৎ যার তত্ত্বাবধানে ভিসা বা পরিচয়পত্র ইস্যু করা হয়েছে, তাকে ছাহেবুল আমল অর্থাৎ শ্রমকর্তা বা নিয়োগদাতা বলা হয়ে থাকে।


