মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মুরুর।
অর্থ: ট্রাফিক
বাক্য: হাজা মাকতাবুল মুরুর।
অর্থ: এটা ট্রাফিক অফিস।
শব্দ: শুরতা। অর্থ: পুলিশ
বাক্য: শুরতা মুরুর।
অর্থ: ট্রাফিক পুলিশ।
শব্দ: মুখালাফা। অর্থ: অপরাধ, আইন লঙ্ঘন।
বাক্য: হাজিহি মুখালাফাহ মুরুরিয়া।
অর্থ: এটি ট্রাফিক অপরাধ।
শব্দ: গারামাহ। অর্থ: জরিামান।
বাক্য: আলাইকা গারামাহ।
অর্থ: আপনার উপর জরিমানা আছে।
শব্দ: সায়েক। অর্থ: চালক।
বাক্য: আনা সায়েক।
অর্থ: আমি চালক।
শব্দ: রাকেব। অর্থ: যাত্রী।
বাক্য: হুয়া রাকেব।
অর্থ: সে একজন যাত্রী।
শব্দ: তাসজিল। অর্থ: রেজিস্ট্রেশন।
বাক্য: আইনা মাবনাত তাসজিল।
অর্থ: রেজিস্ট্রেশন ভবন কোথায়?
শব্দ: ফাহছ। অর্থ: চেকআপ।
বাক্য: উরিদু ফাহছ ছাইয়ারাতি।
অর্থ: আমার গাড়ি চেকআপ করাবো।
শব্দ: ছাইয়ারা। অর্থ: গাড়ি।
বাক্য: হাজিহি ছাইয়ারাতি।
অর্থ: এটা আমার গাড়ি।
শব্দ: রুখসা। অর্থ: লাইসেন্স।
বাক্য: হাল ইনদিকা রুখসা?
অর্থ: আপনার কি লাইসেন্স আছে?


