মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মুছতাশফা
অর্থ: হাসপাতাল।
বাক্য: মুসতাশফা হুকুমি।
অর্থ: সরকারি হাসপাতাল।
শব্দ: মুছতাওছাফ/ ইয়াদাহ
অর্থ: ক্লিনিক
বাক্য: হাল আনতা ফিল ইয়াদাহ?
অর্থ: আপনি কি ক্লিনিকে?
শব্দ: মারিদ।
অর্থ: অসুস্থ।
বাক্য: আনা মারিদ।
অর্থ: আমি অসুস্থ।
শব্দ: ইলাজ।
অর্থ: চিকিৎসা।
বাক্য: আনা উরিদু ইলাজ।
অর্থ: আমি চিকিৎসা চাই।
শব্দ: মাওইদ।
অর্থ: অ্যাপয়েন্টমেন্ট।
বাক্য: মাতা মাওইদুকা।
অর্থ: আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন।
শব্দ: আলাম।
অর্থ: ব্যথা।
বাক্য: আলাম ফিল ইয়াদ।
অর্থ: হাতে ব্যথা।
শব্দ: ছাইদালিয়া।
অর্থ: ফার্মেসি।
বাক্য: হাল তারাফ ছাইদালিয়া?
অর্থ: আপনি কি ফার্মেসি চেনেন?
শব্দ: তাবিব।
অর্থ: ডাক্তার।
বাক্য: আইনা তাবিব আলআন।
অর্থ: ডাক্তার এখন কোথায় আছেন?
শব্দ: মুমাররিদ।
অর্থ: নার্স।
বাক্য: হুয়া মুমাররিদ।
অর্থ: তিনি একজন নার্স।
শব্দ: ইছআফ।
অর্থ: অ্যাম্বুলেন্স।
বাক্য: মান ফিল ইছআফ?
অর্থ: অ্যাম্বুলেন্সে কে?
একবচন ও বহুবচন
একবচন: তাজের (ব্যবসায়ী)
বহুবচন: তুজ্জার (ব্যবসায়ীরা)
একবচন: আমেল (শ্রমিক)
বহুবচন: উম্মাল (শ্রমিকরা)
একবচন: মুওয়াজজাফ (চাকরিজীবি)
বহুবচন: মুওয়াজজাফুন (চাকরিজীবিরা)






