মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
প্রয়োজনীয় অফিস ও মন্ত্রণালয়ের নাম
শব্দ: ওয়াযারাহ।
অর্থ: মন্ত্রণালয়।
শব্দ: ইদারা।
অর্থ: বিভাগ।
শব্দ: কিসম।
অর্থ: শাখা।
শব্দ: ওযির।
অর্থ: মন্ত্রী।
শব্দ: মুদির।
অর্থ: পরিচালক (বিভাগীয় প্রধান)।
শব্দ: রা-ইস।
অর্থ: প্রধান (শাখা পরিচালক)
শব্দ: দাখিলিয়া।
অর্থ: অভ্যন্তরীণ বিষয়ক।
শব্দ: খারিজিয়া।
অর্থ: বর্হিবিষয়ক।
শব্দ: মাহাকামা।
অর্থ: আদালত।
শব্দ: মাহকামা উম্মালিয়া।
অর্থ: শ্রম আদালত।
শব্দ: বালাদিয়া।
অর্থ: পৌরসভা।
শব্দ: মারকায শুরতাহ।
অর্থ: থানা।
শব্দ: সিজন।
অর্থ: জেলখানা।
শব্দ: মুরুর।
অর্থ: ট্রাফিক।
শব্দ: শুরুতাতুল মুরুর।
অর্থ: ট্রাফিক পুলিশ।
শব্দ: ইদারা আম্মাহ
অর্থ: প্রধান কার্যালয়
শব্দ: ওয়াযারাতুদ দাখিলিয়া।
অর্থ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল খারিজিয়া।
অর্থ: পররাষ্ট্র মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল আমল।
অর্থ: শ্রম মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল ইকতিসাদ ওয়াত তিজারাহ
অর্থ: অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল বালাদিয়া ওয়াল বিআহ।
অর্থ: পৌরসভা ও পরিবেশ মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুত তালিম।
অর্থ: শিক্ষা মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুছ ছাকাফাহ।
অর্থ: সংস্কৃতি মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুদ দিফা।
অর্থ: প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুছ ছিহহা।
অর্থ: স্বাস্থ্য মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল মালিয়া।
অর্থ: অর্থ মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল মুওয়াসালাত।
অর্থ: যোগাযোগ মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুল আদল।
অর্থ: আইন মন্ত্রণালয়।
শব্দ: ওয়াযারাতুছ ছানাআ।
অর্থ: শিল্প মন্ত্রণালয়।
