মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ইলা।
অর্থ: পর্যন্ত।
বাক্য: আজহাবু ইলা দোহা।
অর্থ: আমি দোহা পর্যন্ত যাবো।
শব্দ: মিন।
অর্থ: থেকে।
বাক্য: আনা মিন বাংলাদেশ।
অর্থ: আমি বাংলাদেশ থেকে।
শব্দ: আলা।
অর্থ: উপরে।
বাক্য: আনা আলাল মাবনা।
অর্থ: আমি দালানের উপরে আছি।
শব্দ: হুনা।
অর্থ: এখানে।
বাক্য: আনা মওজুদ হুনা।
অর্থ: আমি এখানে আছি।
শব্দ: হুনাকা।
অর্থ: ওখানে।
বাক্য: হাল আনতা হুনাকা।
অর্থ: আপনি কি ওখানে?
শব্দ: আলআন।
অর্থ: এখন।
বাক্য: আনা আজহাবু আলআন।
অর্থ: আমি এখন যাবো।
শব্দ: লাইছা।
অর্থ: না।
বাক্য: লাইছা আলআন।
অর্থ: এখন না।
শব্দ: লাকিন।
অর্থ: কিন্তু।
বাক্য: আনা বাংলাদেশি, লাকিন হুয়া হিন্দি।
অর্থ: আমি বাংলাদেশি, কিন্তু সে ভারতীয়।
শব্দ: মাআ।
অর্থ: সাথে।
বাক্য: আনা মাআকা।
অর্থ: আমি আপনার সাথে আছি।
শব্দ: আমাম।
অর্থ: সামনে।
বাক্য: আনা আমামাল মাসজিদ।
অর্থ: আমি মসজিদের সামনে আছি।
