মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: হাযা।
অর্থ: এটা।
বাক্য: হাযা কিতাবুন।
অর্থ: এটা একটা বই।
শব্দ: যালিকা।
অর্থ: ওটা।
বাক্য: যালিকা কলামুন।
অর্থ: ওটা একটা কলম।
শব্দ: হাযিহি।
অর্থ: এটা।
বাক্য: হাযিহি ছাইয়ারাতুন।
অর্থ: এটা একটা গাড়ি।
শব্দ: তিলকা।
অর্থ: ওটা।
বাক্য: তিলকা মদিনাতুন।
অর্থ: ওটা একটা শহর।
মনে রাখুন, আরবি ভাষায় শব্দ দু ভাগে বিভক্ত। পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ। সুতরাং শব্দটি যদি পুরুষবাচক হয় তবে সেক্ষেত্রে ‘হাযা’ এবং স্ত্রীবাচক হলে ‘হাযিহি’ ব্যবহৃত হবে। তাই ‘হাযা’ এবং ‘হাযিহি’- দুটো শব্দের অর্থই- ‘এটা’। তবে শব্দের ধরণভেদে ‘হাযা’ বা ‘হাযিহি’ ব্যবহৃত হয়ে থাকে।
একইভাবে ‘যালিকা’ এবং ‘তিলকা’- দুটো শব্দের অর্থ ‘ওটা’। কিন্তু শব্দটি যদি পুরুষবাচক হয় তবে ‘যালিকা’ এবং স্ত্রীবাচক হলে ‘তিলকা’ ব্যবহৃত হবে।
শব্দ: মান।
অর্থ: কী
বাক্য: মান হাযা।
অর্থ: এটা কে?
বাক্য: হাযা আবি।
অর্থ: এটা আমার বাবা।
বাক্য: মান যালিকা?
অর্থ: ওটা কে?
বাক্য: যালিকা উম্মি।
অর্থ: ওটা আমার মা।
শব্দ: মা।
অর্থ: কী?
বাক্য: মা হাযা?
অর্থ: এটা কী?
বাক্য: হাযা বাইতুন।
অর্থ: এটা একটা ঘর।
বাক্য: মা যালিকা?
অর্থ: ওটা কী?
বাক্য: যালিকা বাবুন।
অর্থ: ওটা একটা দরজা।
মনে রাখুন, কেবলমাত্র মানুষ সম্পর্কে জানতে চাইলে অর্থাৎ ‘কে’ বোঝাতে ‘মান’ বলতে হবে। যেমন, ‘মান হাজা’ বা ‘মান হুয়া’- ‘এটা কে’ বা ‘কে তিনি’? মানুষ ছাড়া অন্য কিছু সম্পর্কে জিজ্ঞেস করতে হলে ‘মা’ দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন, ‘মা হাজা’- ‘এটা কী?’
