মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ছাররাফ
অর্থ: এটিএম বুথ।
বাক্য: আইনা ছাররাফ?
অর্থ: এটিএম বুথ কোথায়?
শব্দ: ফাতুরা।
অর্থ: স্লিপ, রশিদ।
বাক্য: হাল ইনদাকা ফাতুরা?
অর্থ: আপনার কাছে কি স্লিপ আছে?
শব্দ: রুসুম।
অর্থ: ফি।
বাক্য: কাম রুসুম।
অর্থ: ফি কত?
শব্দ: মাবলাগ।
অর্থ: পরিমাণ।
বাক্য: কাম মাবলাগ?
অর্থ:কত পরিমাণ?
শব্দ: বিঙ্ক।
অর্থ: ব্যাংক।
বাক্য: আনা ফিল বিঙ্ক।
অর্থ: আমি ব্যাংকে আছি।
শব্দ: ফারা।
অর্থ: শাখা।
বাক্য: আইনা ফারা বিঙ্ক ইসলামি?
অর্থ: ইসলামী ব্যাংকের শাখা কোথায়?
শব্দ: নকদ।
অর্থ: নগদ।
বাক্য: আনা আদফাউ নকদ।
অর্থ: আমি নগদ পরিশোধ করবো।
শব্দ: বিতাকা।
অর্থ: কার্ড।
বাক্য: আনতা তাদফাউ বিল বিতাকা।
অর্থ: তুমি কার্ড দিয়ে পরিশোধ করবে।
শব্দ: বিতাকাতুল ই’তিমান।
অর্থ: ক্রেডিট কার্ড।
বাক্য: লাইছা ইনদি বিতাকাতুল ইতিমান।
অর্থ: আমার কাছে ক্রেডিট কার্ড নাই।
শব্দ: ইসতিলাম।
অর্থ: গ্রহণ।
বাক্য: ইসতিলামুর রুসুম।
অর্থ: ফি গ্রহণ।
শব্দ: ইদা।
অর্থ: জমা।
বাক্য: উরিদু ইদা ফিল বিঙ্ক।
অর্থ: আমি ব্যাংকে জমা রাখতে চাই।
শব্দ: কারদ।
অর্থ: ঋণ।
বাক্য: হাল মুমকিন কারদ।
অর্থ: ঋণ কি সম্বব।


