মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মা।
অর্থ: পানি।
বাক্য: হাল ইনদাকা মা?
অর্থ: আপনার কাছে কি পানি আছে?
শব্দ: মা হার।
অর্থ: গরম পানি।
বাক্য: হাযা মা হার।
অর্থ: এটা গরম পানি।
শব্দ: মা বারিদ।
অর্থ: ঠান্ডা পানি।
বাক্য: আশরাব মা বারিদ।
অর্থ: আমি ঠান্ডা পানি পান করি।
শব্দ: আছির।
অর্থ: জুস।
বাক্য: আতিনি আছির মাঙ্গো।
অর্থ: আমাকে আমের জুস দিন।
শব্দ: হালিব।
অর্থ: দুধ।
বাক্য: হাল তাশরাব হালিব?
অর্থ: আপনি কি দুধ পান করবেন?
শব্দ: শায়।
অর্থ: চা।
বাক্য: আনা উহিব্বু শায়।
অর্থ: আমি চা পছন্দ করি।
শব্দ: শায় আহমর।
অর্থ: লাল চা।
বাক্য: হাল তুহিব্বু শায় আহমর?
অর্থ: আপনি কি লাল চা পছন্দ করেন?
শব্দ: শায় বিলহালিব।
অর্থ: দুধ চা।
বাক্য: আনা লা আশরাব শায় বিলহালিব।
অর্থ: আমি দুধ চা পান করি না।
শব্দ: সুক্কার।
অর্থ: চিনি।
বাক্য: লা উহিব্বু সুক্কার।
অর্থ: আমি চিনি পছন্দ করি না।
শব্দ: মিলহ।
অর্থ: লবণ।
বাক্য: আনা আশতারি মিলহ।
অর্থ: আমি লবণ কিনব।


