মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
শব্দ: জারিমা।
অর্থ: অপরাধ।
বাক্য: হাজিহি জারিমাহ।
অর্থ: এটি অপরাধ।
শব্দ: মুজরিম।
অর্থ: অপরাধী।
বাক্য: হাল আনতা মুজরিম?
অর্থ: আপনি কি অপরাধী?
শব্দ: মুত্তাহাম।
অর্থ: অভিযুক্ত।
বাক্য: হাল হুয়া মুত্তাহাম?
অর্থ: সে কি অভিযুক্ত?
শব্দ: গায়র কানুনি।
অর্থ: অবৈধ।
বাক্য: হাজা আমল গায়র কানুনি।
অর্থ: এটি অবৈধ কাজ।
শব্দ: মাহকামা।
অর্থ: আদালত।
বাক্য: আনা আজহাবু ইলাল মাহকামা।
অর্থ: আমি আদালতে যাবো।
শব্দ: কাজি।
অর্থ: বিচারক।
বাক্য: আনা আশহাদু আমামাল কাজি।
অর্থ: আমি বিচারকের সামনে সাক্ষ্য দেব।
শব্দ: শাহেদ।
অর্থ: সাক্ষী।
বাক্য: হাল আনতা শাহেদ?
অর্থ: আপনি কি সাক্ষী?
শব্দ: মুহাকামা।
অর্থ: বিচার।
বাক্য: আনা আতলুবু মুহাকামাতাকা।
অর্থ: আমি আপনার বিচার চাই।
শব্দ: কাদিয়া।
অর্থ: কেস।
বাক্য: কাম রাকামুল কাদিয়া?
অর্থ: কেস নাম্বার কত?
শব্দ: জালসা।
অর্থ: শুনানি।
বাক্য: মাতা মাওয়িদুল জালসা।
অর্থ: শুনানির তারিখ কবে?






