মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
শব্দ: ছানাহ।
অর্থ: বছর।
বাক্য: ছানাহ জাদিদাহ।
অর্থ: নতুন বছর।
শব্দ: শাহর।
অর্থ: মাস।
বাক্য: শাহর মাদি।
অর্থ: গত মাস।
শব্দ: উছবু।
অর্থ: সপ্তাহ।
বাক্য: উছবু কাদেম।
অর্থ: আগামী সপ্তাহ।
শব্দ: ইয়াওম।
অর্থ: দিন।
বাক্য: আলইয়াওম আহাদ।
অর্থ: আজ রবিবার।
শব্দ: আললাইলা।
অর্থ: আজ রাত।
বাক্য: উছাফিরু আললাইলা।
অর্থ: আমি আজ রাতে ভ্রমণে যাচ্ছি।
শব্দ: মুনতাছাফ।
অর্থ: অর্ধ বা মধ্য।
বাক্য: মুনতাছাফ লাইল।
অর্থ: মধ্যরাত।
শব্দ: নাহার।
অর্থ: দিন।
বাক্য: আলইয়াওম নাহার তওয়িল।
অর্থ: আজ অনেক লম্বা দিন।
শব্দ: লাইল।
অর্থ: রাত।
বাক্য: আলআন লাইল।
অর্থ: এখন রাত।
শব্দ: ওয়াকত।
অর্থ: সময়।
বাক্য: আইয়ি ওয়াকত আলআন?
অর্থ: এখন কোন সময়?
কিছু একবচন ও বহুবচন
দিন: ইয়াওম-আইয়াম।
মাস; শাহর-আশহুর।
বছর: ছানাহ-ছানাওয়াত।
সপ্তাহ: উছবু-আছাবি।
সময়: ওয়াকত-আওকাত।
রাত: লাইল-লায়ালি।




