মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
শব্দ: শের।
অর্থ: কবিতা।
বাক্য: আনা উহিব্বু শের।
অর্থ: আমি কবিতা ভালোবাসি।
শব্দ: শায়ের।
অর্থ: কবি।
বাক্য: আনা শায়ের।
অর্থ: আমি একজন কবি।
শব্দ: কাসিদা।
অর্থ: কবিতা।
বাক্য: কাসিদা জামিলাহ।
অর্থ: সুন্দর কবিতা।
শব্দ: জায়েযাহ।
অর্থ: পুরস্কার।
বাক্য: জায়েযাহ জাদিদাহ।
অর্থ: নতুন পুরস্কার।
শব্দ: হাদিয়া।
অর্থ: উপহার।
বাক্য: হাদিয়া জামিলাহ।
অর্থ: সুন্দর উপহার।
শব্দ: হুব।
অর্থ: ভালোবাসা।
বাক্য: হাদিয়াতু হুব্ব।
অর্থ: ভালোবাসার উপহার।
শব্দ: কায়্যিমাহ।
অর্থ: দামি।
বাক্য: হাদিয়া কায়্যিমাহ।
অর্থ: দামি উপহার।
শব্দ: জামাল।
অর্থ: সৌন্দর্য।
বাক্য: জামালুশ শের।
অর্থ: কবিতার সৌন্দর্য।
শব্দ: মশহুর।
অর্থ: প্রসিদ্ধ।
বাক্য: শায়ের মশহুর।
অর্থ: প্রসিদ্ধ কবি।
শব্দ: শাবি।
অর্থ: জনপ্রিয়।
বাক্য: শায়ের শাবি।
অর্থ: জনপ্রিয় কবি।




