মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ ও বাক্য
শব্দ: আছির।
অর্থ: জুস।
শব্দ: রুয।
অর্থ: চাল/ভাত।
শব্দ: দাজাজ।
অর্থ: মুরগি।
শব্দ: লাহম।
অর্থ: মাংস।
শব্দ: ছামাক।
অর্থ: মাছ।
শব্দ: খুদরাওয়াত।
অর্থ: সবজি।
শব্দ: খুবজ।
অর্থ: রুটি।
শব্দ: মা।
অর্থ: পানি।
শব্দ: ফাওয়াকেহ।
অর্থ: ফল।
শব্দ: হালাউইয়াত।
অর্থ: মিষ্টি।
শব্দ: শায়।
অর্থ: চা।
শব্দ: সালাতাহ।
অর্থ: সালাদ।
শব্দ: শুরবা।
অর্থ: স্যুপ।
শব্দ: মাকরুনা।
অর্থ: পাস্তা।
শব্দ: তালাব।
অর্থ: অর্ডার।
শব্দ: তাওছিল।
অর্থ: ডেলিভারি।
শব্দ: তাআম।
অর্থ: খাবার।
শব্দ: ওয়াজবাহ।
অর্থ: মিল।
শব্দ: লাজিজ।
অর্থ: সুস্বাদু।
শব্দ: মিলহ।
অর্থ: লবণ।




