মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: বিলাদ।
অর্থ: দেশ।
বাক্য: বিলাদি বাংলাদেশ।
অর্থ: বাংলাদেশ আমার দেশ।
শব্দ: দাওলাহ।
অর্থ: রাষ্ট্র।
বাক্য: হাজিহি দাওলাতু কাতার।
অর্থ: এটি কাতার রাষ্ট্র।
শব্দ: দুওয়াল।
অর্থ: দেশসমূহ।
বাক্য: দুওয়াল আরাবিয়া।
অর্থ: আরব দেশগুলো।
শব্দ: ওয়াতান।
অর্থ: বাসভূমি।
বাক্য: কাতার ওয়াতানুনাছ ছানি।
অর্থ: কাতার আমাদের দ্বিতীয় বাসভূমি।
শব্দ: মাদিনা।
অর্থ: শহর।
বাক্য: মিন আইয়ি মাদিনা আনতা।
অর্থ: আপনি কোন শহরের অধিবাসী?
শব্দ: মানতাকা।
অর্থ: অঞ্চল।
বাক্য: আনা মিন মানতাকা শিমালিয়া।
অর্থ: আমি উত্তরাঞ্চল থেকে।
শব্দ: আছেমা।
অর্থ: রাজধানী।
বাক্য: হাল তাছকুনু ফিল আছেমা।
অর্থ: আপনি কি রাজধানীতে থাকেন?
শব্দ: রাইছ।
অর্থ: প্রধান।
বাক্য: রাইছুদ দওলাহ।
অর্থ: রাষ্ট্রপ্রধান।
শব্দ: মালিক।
অর্থ: রাজা।
বাক্য: মালিকুল মুলুক।
অর্থ: রাজাধিরাজ।
শব্দ: শাব।
অর্থ: জাতি।
বাক্য: নাহনু শাব বাংলাদেশি।
অর্থ: আমরা বাংলাদেশি জাতি।





