মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: হারারাহ।
অর্থ: উষ্ণতা।
বাক্য: দারাজাতুল হারারাহ।
অর্থ: গরমের তাপমাত্রা।
শব্দ: হার।
অর্থ: গরম।
বাক্য: আলইয়াওম হার।
অর্থ: আজ গরম।
শব্দ: মাওসিম।
অর্থ: মৌসুম।
বাক্য: আলআন মাওসিমুল হারারাহ।
অর্থ: এখন গরমের মৌসুম।
শব্দ: শামস।
অর্থ: সূর্য।
বাক্য: আশশামস ফিছ ছামা।
অর্থ: সূর্য আকাশে।
শব্দ: কামার।
অর্থ: রাত।
বাক্য: লায়লাতুল কামার।
অর্থ: চাঁদের রাত।
শব্দ: আতশান।
অর্থ: পিপাসার্ত।
বাক্য: আনা আতশান।
অর্থ: আমি পিপাসার্ত।
শব্দ: বারেদ।
অর্থ: ঠান্ডা।
বাক্য: আতিনি মা বারেদ।
অর্থ: আমাকে ঠান্ডা পানি দিন।
শব্দ: তাঅবান।
অর্থ: ক্লান্ত।
বাক্য: আনা তাঅবান।
অর্থ: আমি ক্লান্ত।
শব্দ: মারিদ।
অর্থ: অসুস্থ।
বাক্য: হাল আনতা মারিদ।
অর্থ: আপনি কি অসুস্থ।
শব্দ: হাওয়া।
অর্থ: বাতাস।
বাক্য: হাওয়া হার।
অর্থ: গরম বাতাস।
