মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: সফর।
অর্থ: যাত্রা।
বাক্য: মাতা তারিখুস সফর।
অর্থ: যাত্রার তারিখ কবে।
শব্দ: ওয়াকত।
অর্থ: সময়।
বাক্য: মাতা ওয়াকতুস সফর।
অর্থ: যাত্রার সময় কখন।
শব্দ: মাতার।
অর্থ: বিমানবন্দর।
বাক্য: আনা ফিল মাতার।
অর্থ: আমি বিমানবন্দরে।
শব্দ: রিহলাহ।
অর্থ: ফ্লাইট।
বাক্য: রিহলাতি আলআন।
অর্থ: আমার ফ্লাইট এখন।
শব্দ: বাওয়াবাহ।
অর্থ: গেট।
বাক্য: কাম রাকামুল বাওয়াবাহ।
অর্থ: গেট নম্বর কত?
শব্দ: জাওয়াযাত।
অর্থ: ইমিগ্রেশন।
বাক্য: আইনা জাওয়াযাত।
অর্থ: ইমিগ্রেশন কোথায়?
শব্দ: মাকআদ।
অর্থ: আসন।
বাক্য: আইনা মাকআদি।
অর্থ: আমার আসন কোথায়।
শব্দ: ইকলা।
অর্থ: উড্ডয়ন।
বাক্য: মাতাল ইকলা।
অর্থ: উড্ডয়ন কখন?
শব্দ: হুবুত।
অর্থ: অবতরণ।
বাক্য: কাম সাআল হুবুত।
অর্থ: কয়টায় অবতরণ?
শব্দ: মুসাফির।
অর্থ: যাত্রী।
বাক্য: আনা মুসাফির।
অর্থ: আমি একজন যাত্রী।
