মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ছাইয়ারাহ।
অর্থ: গাড়ি।
বাক্য: হাযিহি ছাইয়ারাহ জাদিদাহ।
অর্থ: এটি একটি নতুন গাড়ি।
শব্দ: তায়েরাহ।
অর্থ: প্লেন।
বাক্য: তায়েরাহ বাংলাদেশিয়াহ।
অর্থ: বাংলাদেশি প্লেন।
শব্দ: দাররাজাহ।
অর্থ: সাইকেল।
বাক্য: আইনা দাররাজাতি।
অর্থ: আমার সাইকেল কোথায়?
শব্দ: দাররাজাহ নারিয়া।
অর্থ: মোটরসাইকেল।
বাক্য: হাল তাশতারি দাররাজাহ নারিয়া?
অর্থ: তুমি কি মোটর সাইকেল কিনবে?
শব্দ: কিতার।
অর্থ: ট্রেন।
বাক্য: আইনা কিতার?
অর্থ: ট্রেন কোথায়?
শব্দ: তাকছি।
অর্থ: ট্যাক্সি।
বাক্য: আইনা আজিদু তাকছি?
অর্থ: ট্যাক্সি কোথায় পাবো?
শব্দ: মাশয়ি।
অর্থ: হাঁটা।
বাক্য: আজহাবু বিলমাশয়ি।
অর্থ: আমি হেঁটে যাব।
শব্দ: বাছ।
অর্থ: বাস।
বাক্য: আইনা তাযকিরাতুল বাছ।
অর্থ: বাসের টিকেট কোথায়?
শব্দ: বাখেরা।
অর্থ: জাহাজ।
বাক্য: ওয়াছালাত বাখেরা।
অর্থ: জাহাজ পৌঁছেছে।
শব্দ: ছফিনা।
অর্থ: নৌকা।
বাক্য: হাল তারকাব ফি ছফিনা?
অর্থ: আপনি কি নৌকায় চড়বেন?বাংলায় প্রয়োজনীয় আরবি শিখুন সহজে: ৩২
