মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ছাদিক।
অর্থ: বন্ধু।
বাক্য: হুয়া ছাদিকি।
অর্থ: সে আমার বন্ধু।
শব্দ: হাবিব।
অর্থ: বন্ধু (ঘনিষ্ঠ/ প্রিয়)।
বাক্য: আনতা হাবিবি।
অর্থ: তুমি আমার প্রিয়জন।
শব্দ: ছাহেব।
অর্থ: সাথী, সঙ্গী।
বাক্য: আনা ছাহেবুক।
অর্থ: আমি তোমার সঙ্গী।
শব্দ: আছহাব।
অর্থ: সাথীরা, সঙ্গীরা।
বাক্য: হুম আছহাবি।
অর্থ: তারা আমার সঙ্গী।
শব্দ: হাবিুবুল কালব।
অর্থ: প্রাণের বন্ধু।
বাক্য: আনতা হাবিবু কালবি।
অর্থ: তুমি আমার প্রাণের বন্ধু।
শব্দ: মাহবুব।
অর্থ: প্রিয়।
বাক্য: আনতা রাজুল মাহবুব।
অর্থ: তুমি মানুষ হিসেবে প্রিয়।
শব্দ: মাশুহর।
অর্থ: প্রসিদ্ধ।
বাক্য: মাতআম মাশহুর।
অর্থ: প্রসিদ্ধ রেস্তোরাঁ।
শব্দ: আদু।
অর্থ: শত্রু।
বাক্য: লাইছা লি আদু।
অর্থ: আমার কোনো শত্রু নেই।
শব্দ: তাইয়েব।
অর্থ: ভালো।
বাক্য: আনতা ইনছান তাইয়েব।
অর্থ: তুমি ভালো মানুষ।
শব্দ: মুহতারাম।
অর্থ: সম্মানিত, ভদ্র।
বাক্য: হুয়া মুহতারাম।
অর্থ: তিনি ভদ্র।






