মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: দাওলাহ।
অর্থ: রাষ্ট্র/ দেশ।
বাক্য: দাওলাতি বাংলাদেশ।
অর্থ: আমার দেশ বাংলাদেশ।
শব্দ: আলাম।
অর্থ: পতাকা।
বাক্য: হাজা আলামু বাংলাদেশ।
অর্থ: এটি বাংলাদেশের পতাকা।
শব্দ: খারিতাহ।
অর্থ: মানচিত্র।
বাক্য: হাজিহি খারিতাহ কাতার।
অর্থ: এটি কাতারের মানচিত্র।
শব্দ: হুদুদ।
অর্থ: সীমানা।
বাক্য: আলহুদুদুল কাতারিয়া।
অর্থ: কাতারের সীমানা।
শব্দ: আছেমা।
অর্থ: রাজধানী।
বাক্য: দোহা আছেমাতু কাতার।
অর্থ: দোহা কাতারের রাজধানী।
শব্দ: খালিজ।
অর্থ: উপসাগরীয় অঞ্চল।
বাক্য: আলখালিজুল আরবি।
অর্থ: আরব উপসাগরীয় অঞ্চল।
শব্দ: উমলাহ।
অর্থ: মুদ্রা।
বাক্য: রিয়াল উমলাতু কাতার।
অর্থ: রিয়াল কাতারের মুদ্রা।
শব্দ: মুওয়াতেন।
অর্থ: নাগরিক।
বাক্য: হুয়া মুওয়াতিন কাতারি।
অর্থ: তিনি কাতারি নাগরিক।
শব্দ: মুকিম।
অর্থ: বসবাসকারী।
বাক্য: আনা মুকিম ফি কাতার।
অর্থ: আমি কাতারে বসবাসকারী।
শব্দ: আজনবি।
অর্থ: বিদেশি।
বাক্য: আনা আজনবি।
অর্থ: আমি একজন বিদেশি।
