মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ইসতেকালা।
অর্থ: পদত্যাগ।
বাক্য: কিতাবুল ইসতেকালা।
অর্থ: পদত্যাগপত্র।
শব্দ: ওযিফা।
অর্থ: চাকরি।
বাক্য: শাহাদাতুল ওযিফা।
অর্থ: চাকরিসনদ।
শব্দ: রাতেব।
অর্থ: বেতন।
বাক্য: কাম রাতেবুকা।
অর্থ: আপনার বেতন কত?
শব্দ: মুদির।
অর্থ: পরিচালক/বস।
বাক্য: হুয়া মুদিরি।
অর্থ: তিনি আমার পরিচালক/বস।
শব্দ: মাকতাব।
অর্থ: অফিস।
বাক্য: আনা ফিল মাকতাব।
অর্থ: আমি অফিসে।
শব্দ: দাওয়াম।
অর্থ: ডিউটি।
বাক্য: আনতা ফিদ দাওয়াম।
অর্থ: আপনি ডিউটিতে।
শব্দ: আমল।
অর্থ: কাজ।
বাক্য: সাআতুল আমল।
অর্থ: কাজের সময়।
শব্দ: ইসতেকবাল।
অর্থ: অভ্যর্থনা/ রিসিপশন।
বাক্য: আইনা ইসতেকবাল।
অর্থ: অভ্যর্থনাকেন্দ্র কোথায়?
শব্দ: হারেছ।
অর্থ: নিরাপত্তারক্ষী।
বাক্য: আনা হারেছুল মাকতাব।
অর্থ: আমি অফিসের নিরাপত্তারক্ষী।
শব্দ: মুগলাক।
অর্থ: বন্ধ।
বাক্য: আলমাকতাব মুগলাক।
অর্থ: অফিস বন্ধ।
