মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: জাওয়াল।
অর্থ: মোবাইল।
বাক্য: হাযা জাওয়ালুকা।
অর্থ: এটি আপনার মোবাইল।
শব্দ: রাকাম।
অর্থ: নাম্বার।
বাক্য: কাম রাকামু জাওয়ালিক?
অর্থ: আপনার মোবাইল নাম্বার কত?
শব্দ: তিলিফুন।
অর্থ: টেলিফোন।
বাক্য: রাকাম তিলিফুন।
অর্থ: টেলিফোন নাম্বার।
শব্দ: দাকিকা।
অর্থ: মিনিট।
বাক্য: কাম দাকিকা।
অর্থ: কত মিনিট।
শব্দ: ছানিয়া।
অর্থ: সেকেন্ড।
বাক্য: কাম ছানিয়া।
অর্থ: কত সেকেন্ড।
শব্দ: বারিদ।
অর্থ: পোস্ট।
বাক্য: ছুনদুুকুল বারিদ।
অর্থ: পোস্ট বক্স।
শব্দ: রিসালা।
অর্থ: চিঠি।
বাক্য: রিসালা জাদিদাহ।
অর্থ: নতুন চিঠি।
শব্দ: বারিদ ইলিকত্রুনি।
অর্থ: ইমেইল।
বাক্য: হাল ইনদাক বারিদ ইলিকত্রুনি?
অর্থ: আপনার কি ইমেইল আছে?
শব্দ: ওয়ারেদ।
অর্থ: আগত।
বাক্য: ছুনদুকুল ওয়ারেদ।
অর্থ: ইনবক্স।
শব্দ: ইরছাল।
অর্থ: পাঠানো।
বাক্য: তাম্মা ইরছাল।
অর্থ: পাঠানো হয়েছে।
