মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: কাছ।
অর্থ: কাপ।
বাক্য: কাছুল আলম।
অর্থ: বিশ্বকাপ।
শব্দ: কুরা।
অর্থ: ফুটবল।
বাক্য: আনা উহিব্বু কুরা।
অর্থ: আমি ফুটবল পছন্দ করি।
শব্দ: লায়েব।
অর্থ: খেলোয়ার।
বাক্য: আনা লায়েব।
অর্থ: আমি খেলোয়ার।
শব্দ: ফরিক।
অর্থ: দল।
বাক্য: ফরিক বাংলাদেশ।
অর্থ: বাংলাদেশ দল।
শব্দ: নিহায়ি।
অর্থ: সমাপনী।
বাক্য: মুবারাহ নিহায়িয়া।
অর্থ: সমাপনী ম্যাচ।
শব্দ: মুবারাহ।
অর্থ: ম্যাচ।
বাক্য: আলইয়াওম মুবারাহ।
অর্থ: আজকে ম্যাচ।
শব্দ: হাদাফ।
অর্থ: গোল।
বাক্য: কাম হাদাফ।
অর্থ: কয়টি গোল।
শব্দ: ফওয।
অর্থ: জয়।
বাক্য: ফওয বাংলাদেশ।
অর্থ: বাংলাদেশের জয়।
শব্দ: খাছারাহ।
অর্থ: পরাজয়।
বাক্য: লা উরিদু খাছারাহ।
অর্থ: আমি পরাজয় চাই না।
শব্দ: মুশাজ্জি।
অর্থ: সমর্থক।
বাক্য: আনা মুশাজ্জি কুরা।
অর্থ: আমি ফুটবল সমর্থক।
