মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ওয়ারাকা।
অর্থ: কাগজ।
বাক্য: হাজিহি ওয়ারাকাহ।
অর্থ: এটি একটি কাগজ।
শব্দ: কলম।
অর্থ: কলম।
বাক্য: হাজা কলামি।
অর্থ: এটা আমার কলম।
শব্দ: কালামুর রাছাছ।
অর্থ: পেন্সিল।
বাক্য: হাল ইনদাকা কালামুর রাছাছ?
অর্থ: তোমার কাছে কি পেন্সিল আছে?
শব্দ: হিবর।
অর্থ: কালি।
বাক্য: আইনা হিবর।
অর্থ: কালি কোথায়?
শব্দ: কুররাছাহ।
অর্থ: খাতা।
বাক্য: আতিনি কুররাছাহ।
অর্থ: আমাকে খাতা দাও।
শব্দ: ছাব্বুরা।
অর্থ: ব্ল্যাকবোর্ড।
বাক্য: তিলকা ছাব্বুরাহ।
অর্থ: ওটা একটা ব্ল্যাকবোর্ড।
শব্দ: হাছুব।
অর্থ: ক্যালকুলেটর।
বাক্য: হাজা হাছুব জাদিদ।
অর্থ: এটা নতুন ক্যালকুলেটর।
শব্দ: লাওন।
অর্থ: রং।
বাক্য: লাওন জামিল।
অর্থ: সুন্দর রং।
শব্দ: আবয়াদ।
অর্থ: সাদা।
বাক্য: হাজা লাওন আবয়াদ।
অর্থ: এটা সাদা রং।
শব্দ: আছওয়াদ।
অর্থ: কালো।
বাক্য: কলম আছওয়াদ।
অর্থ: কালো কলম।
