মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: লুগাহ।
অর্থ: ভাষা।
বাক্য: আললুগাতুল আরাবিয়া।
অর্থ: আরবি ভাষা।
শব্দ: লুগাতুল উম্ম।
অর্থ: মাতৃভাষা।
বাক্য: আলবাঙগালিয়া লুগাতুল উম্ম লানা।
অর্থ: বাংলা আমাদের মাতৃভাষা।
শব্দ: আলমি।
অর্থ: আন্তর্জাতিক।
বাক্য: আলইয়াওমুল আলমি।
অর্থ: আন্তর্জাতিক দিবস।
শব্দ: হরফ/হুরুফ।
অর্থ: অক্ষর/অক্ষরগুলো।
বাক্য: কাম আদাদুল হুরুফ ফি লুগাতিকা।
অর্থ: তোমার ভাষায় মোট কয়টি অক্ষর?
শব্দ: কালিমা/কালিমাত।
অর্থ: শব্দ/শব্দগুলো।
বাক্য: হাজিহি কালিমা আরাবিয়া।
অর্থ: এটি আরবি শব্দ।
শব্দ: ফুছহা।
অর্থ: শুদ্ধ।
বাক্য: আললুগাতুল ফুছহা।
অর্থ: শুদ্ধভাষা।
শব্দ: আম্মিয়া।
অর্থ: আঞ্চলিক।
বাক্য: আললুগাতুল আম্মিয়া।
অর্থ: আঞ্চলিক ভাষা।
শব্দ: জুমলা।
অর্থ: বাক্য।
বাক্য: হাজিহি জুমলা বাঙ্গালিয়া।
অর্থ: এটি একটি বাংলা বাক্য।
শব্দ: মা’না।
অর্থ: অর্থ।
বাক্য: মা মা’না হাজিহিল কালিমা।
অর্থ: এই শব্দের অর্থ কী?
শব্দ: ফাহম।
অর্থ: বোঝা।
বাক্য: হাল তাফহামু হাজিহিল লুগাহ।
অর্থ: তুমি কি এই ভাষা বোঝো?
