মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাহারজান।
অর্থ: উৎসব।
বাক্য: মাহারজান ঈদ।
অর্থ: ঈদ উৎসব।
শব্দ: ইহতেফাল।
অর্থ: উদযাপন।
বাক্য: ইহতেফাল ইসলামি।
অর্থ: ইসলামি উদযাপন।
শব্দ: মারাদ।
অর্থ: প্রদর্শনী।
বাক্য: মারাদ ছুওয়ার।
অর্থ: ছবি প্রদর্শনী।
শব্দ: মুতামার।
অর্থ: সম্মেলন।
বাক্য: মুতামার দাওলি।
অর্থ: আন্তর্জাতিক সম্মেলন।
শব্দ: ওয়ারশা।
অর্থ: কর্মশালা।
বাক্য: ওয়ারশা তাদরিবিয়া।
অর্থ: প্রশিক্ষণ কর্মশালা।
শব্দ: নাদওয়া।
অর্থ: সেমিনার।
বাক্য: নাদওয়া ইলমিয়া।
অর্থ: জ্ঞানগর্ভ সেমিনার।
শব্দ: জালসা।
অর্থ: অধিবেশন।
বাক্য: জালসা ইফতিতাহিয়া।
অর্থ: উদ্বোধনী অধিবেশন।
শব্দ: হাফলা।
অর্থ: অনুষ্ঠান।
বাক্য: হাফলাতুল ঈদ।
অর্থ: ঈদের অনুষ্ঠান।
শব্দ: মুনাছাবা।
অর্থ: উপলক্ষ।
বাক্য: মুনাছাবাতু যাওয়াজ।
অর্থ: বিয়ে উপলক্ষে।
শব্দ: তাকরিম।
অর্থ: সম্মাননা।
বাক্য: হাফলাতু তাকরিম।
অর্থ: সম্মাননা অনুষ্ঠান।
