মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ইজাযাহ।
অর্থ: ছুটি।
বাক্য: আনা ফিল ইজাযাহ।
অর্থ: আমি ছুটিতে আছি।
শব্দ: দাওয়াম।
অর্থ: ডিউটি/ কাজ।
বাক্য: হাল আনতা ফিদ দাওয়াম।
অর্থ: তুমি কি এখন কাজে?
শব্দ: ছানাউইয়া।
অর্থ: বার্ষিক।
বাক্য: ইজাযাহ ছানাউইয়া।
অর্থ: বার্ষিক ছুটি।
শব্দ: তাযকিরাহ।
অর্থ: টিকেট।
বাক্য: হাজাযতু তাযকিরাহ।
অর্থ: আমি টিকেট বুক করেছি।
শব্দ: রিহলাহ।
অর্থ: ফ্লাইট।
বাক্য: কাম রাকামুর রিহলাহ।
অর্থ: ফ্লাইট নাম্বার কত?
শব্দ: মাতার।
অর্থ: বিমানবন্দর।
বাক্য: আযহাবু ইলাল মাতার।
অর্থ: আমি বিমানবন্দরে যাবো।
শব্দ: ইনতেযার।
অর্থ: অপেক্ষা।
বাক্য: আনি ফিল ইনতেযার।
অর্থ: আমি অপেক্ষায় আছি।
শব্দ: মুগাদারাহ।
অর্থ: বর্হিগমন।
বাক্য: মাবনাল মুগাদারাহ।
অর্থ: বর্হিগমন ভবন।
শব্দ: কুদুম।
অর্থ: আগমন।
বাক্য: মাবনাল কুদুম।
অর্থ: আগমনী ভবন।
শব্দ: উছুল।
অর্থ: পৌঁছা।
বাক্য: মাতা ওয়াছালতা?
অর্থ: আপনি কখন পৌঁছেছেন?
