মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মারিদ।
অর্থ: অসুস্থ।
বাক্য: আনা মারিদ।
অর্থ: আমি অসুস্থ।
শব্দ: তাবান।
অর্থ: ক্লান্ত।
বাক্য: আনতা তাবান।
অর্থ: তুমি ক্লান্ত।
শব্দ: রাহা।
অর্থ: বিশ্রাম।
বাক্য: আখুযু রাহা।
অর্থ: আমি বিশ্রাম নিচ্ছি।
শব্দ: তাবিব।
অর্থ: ডাক্তার।
বাক্য: আইনা তাবিব।
অর্থ: ডাক্তার কোথায়?
শব্দ: মুসতাশফা।
অর্থ: হাসপাতাল।
বাক্য: তাবিব ফিল মুসতাশফা।
অর্থ: ডাক্তার হাসপাতালে।
শব্দ: মুমাররেদ।
অর্থ: নার্স।
বাক্য: আনা মুমাররিদ।
অর্থ: আমি নার্স।
শব্দ: তাওয়ারি।
অর্থ: জরুরি বিভাগ।
বাক্য: হাল আনতা ফিত তাওয়ারি।
অর্থ: আপনি কি জরুরি বিভাগে?
শব্দ: ইলাজ।
অর্থ: চিকিৎসা।
বাক্য:আহতাজ ইলা ইলাজ।
অর্থ: আমার চিকিৎসা প্রয়োজন।
শব্দ: দাওয়া।
অর্থ: ওষুধ।
বাক্য: খুয দাওয়া।
অর্থ: ওষুধ নাও।
শব্দ: শিফা।
অর্থ: সুস্থতা।
বাক্য: আল্লাহ ইয়াশফিকা।
অর্থ: আল্লাহ আপনাকে সুস্থ করুন।
