মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: কালাম।
অর্থ: কথা।
বাক্য: ইছমা কালামি।
অর্থ: আমার কথা শোনো।
শব্দ: কওল।
অর্থ: বলা।
বাক্য: আকুলু লাকা।
অর্থ: আমি তোমাকে বলছি।
শব্দ: ছুকুত।
অর্থ: চুপ থাকা।
বাক্য: উছকুত।
অর্থ: চুপ থাকো।
শব্দ: ছওত।
অর্থ: আওয়াজ।
বাক্য: ছওতুল কালাম।
অর্থ: কথার আওয়াজ।
শব্দ: ছামঅ।
অর্থ: শোনা।
বাক্য: ইছমা।
অর্থ: তুমি শোনো।
শব্দ: কালিমা।
অর্থ: শব্দ।
বাক্য: কাম কালিমা।
অর্থ: কয়টি শব্দ।
শব্দ: জুমলা।
অর্থ: বাক্য।
বাক্য: জুমলা জামিলাহ।
অর্থ: সুন্দর বাক্য।
শব্দ: শের।
অর্থ: কবিতা।
বাক্য: শের ছগির।
অর্থ: ছোট কবিতা।
শব্দ: শায়ের।
অর্থ: কবি।
বাক্য: আনা শায়ের।
অর্থ: আমি কবি।
শব্দ: আদিব।
অর্থ: সাহিত্যিক।
বাক্য: হুয়া আদিব।
অর্থ: তিনি সাহিত্যিক।
