মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাদরাছাহ।
অর্থ: স্কুল।
বাক্য: হাল তাদরুছু ফিল মাদরাছাহ?
অর্খ: তুমি কি স্কুলে পড়ো?
শব্দ: রাওদা।
অর্থ: কিন্ডারগার্টেন
বাক্য: আনা আদরুছু ফিল রাওদা।
অর্খ: আমি কিন্ডারগার্টেনে পড়ি।
শব্দ: জামেয়া।
অর্থ: বিশ্ববিদ্যালয়।
বাক্য: হাযিহি জামেয়াতি।
অর্খ: এটা আমার বিশ্ববিদ্যালয়।
শব্দ: মুহাদারা।
অর্থ: ক্লাস।
বাক্য: আনা ফিল মুহাদারা।
অর্খ: আমি ক্লাসে আছি।
শব্দ: উছতাদ।
অর্থ: শিক্ষক।
বাক্য: হুয়া উছতাদি।
অর্খ: তিনি আমার শিক্ষক।
শব্দ: মুআল্লিম।
অর্থ: শিক্ষক।
বাক্য: হুয়া মুআল্লিম জায়্যিদ।
অর্খ: তিনি ভালো শিক্ষক।
শব্দ: তিলমিয।
অর্থ: ছাত্র।
বাক্য: আনা তিলমিযুহু।
অর্খ: আমি তাঁর ছাত্র।
শব্দ: তালেব।
অর্থ: ছাত্র।
বাক্য: আনা তালেবুল মাদরাছাহ।
অর্খ: আমি স্কুলের ছাত্র।
শব্দ: ছফ।
অর্থ: শ্রেণি।
বাক্য: ফি আইয়ি ছফ তাদরুছু?
অর্খ: তুমি কোন শ্রেণিতে পড়ো?
শব্দ: তালিম।
অর্থ: শিক্ষা।
বাক্য: আততালিম মুফিদ।
অর্খ: শিক্ষা উপকারী।
