মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: উনওয়ান।
অর্থ: ঠিকানা।
বাক্য: হাল তাদরি আলউনওয়ান আলকামেল।
অর্থ: আপনি কি পূর্ণ ঠিকানা জানেন?
শব্দ: মানতাকাহ।
অর্থ: এলাকা।
বাক্য: ফি আইয়ি মানতাকাহ আনতা?
অর্থ: আপনি কোন এলাকায় আছেন?
শব্দ: শারে।
অর্থ: সড়ক।
বাক্য: কাম রাকামুশ শারে?
অর্থ: সড়ক নম্বর কত?
শব্দ: মাবনা।
অর্থ: ভবন।
বাক্য: হাল তারাফ রাকাম মাবনা?
অর্থ: আপনি কি ভবন নম্বর জানেন?
শব্দ: মাওকা।
অর্থ: ঘটনাস্থল।
বাক্য: আইনা মাওকাউল হাদাছ?
অর্থ: দুর্ঘটনাস্থল কোথায়?
শব্দ: হাতেফ।
অর্থ: টেলিফোন।
বাক্য: কাম রাকামুল হাতেফ?
অর্থ: টেলিফোন নম্বর কত?
শব্দ: জাওয়াল।
অর্থ: মোবাইল।
বাক্য: হাল ইনদাক জাওয়াল?
অর্থ: আপনার কাছে কি মোবাইল আছে?
শব্দ: ইত্তিসাল।
অর্থ: ফোন করা।
বাক্য: ইত্তাসিল বিশশুরতা।
অর্থ: পুলিশকে টেলিফোন করুন।
শব্দ: ইসআফ।
অর্থ: অ্যাম্বুলেন্স।
বাক্য: আহতাজ ইলা ইসআফ।
অর্থ: আমার অ্যাম্বুলেন্স লাগবে।
শব্দ: মারিদ।
অর্থ: অসুস্থ, রোগী।
বাক্য: আনা মারিদ।
অর্থ: আমি অসুস্থ।
