মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মুছাআদা।
অর্থ: সাহায্য।
বাক্য: আনা আহতাজ মুছাআদা।
অর্থ: আমার সাহায্যের প্রয়োজন।
শব্দ: শাকওয়া।
অর্থ: অভিযোগ।
বাক্য: উকাদ্দিম শাকওয়া।
অর্থ: আমি অভিযোগ করব।
শব্দ: দুখুল।
অর্থ: প্রবেশ।
বাক্য: তারিখুদ দুুখুল।
অর্থ: প্রবেশের তারিখ।
শব্দ: খুরুজ।
অর্থ: বর্হিগমন।
বাক্য: ওয়াকতুল খুরুজ।
অর্থ: বর্হিগমন সময়।
শব্দ: শারিকা।
অর্থ: কোম্পানি।
বাক্য: মা ইছমুশ শারিকা।
অর্থ: কোম্পানির নাম কী।
শব্দ: মানদুব।
অর্থ: প্রতিনিধি/ পিআরও।
বাক্য: মান মানদুবুশ শারিকা।
অর্থ: কোম্পানির প্রতিনিধি কে?
শব্দ: মাকার।
অর্থ: অবস্থান।
বাক্য:আইনা মাকার শারিকা।
অর্থ: কোম্পানির অবস্থান কোথায়?
শব্দ: মুছতাকদেম।
অর্থ: নিয়োগকারী।
বাক্য: মান মুছতাকদেম।
অর্থ: নিয়োগকারী কে?
শব্দ: বিতাকা শাখছিয়া।
অর্থ: ব্যক্তিগত পরিচয়পত্র।
বাক্য: আইনা বিতাকা শাখছিয়া।
অর্থ: পরিচয়পত্র কোথায়?
শব্দ: তাশিরা।
অর্থ: ভিসা।
বাক্য: হাল ইনদাকা তাশিরা?
অর্থ: আপনার কাছে কি ভিসা আছে?
