মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাছজিদ।
অর্থ: মসজিদ।
বাক্য: আইনা মাছজিদ কাবির?
অর্থ: বড় মসজিদ কোথায়?
শব্দ: জামে।
অর্থ: যে মসজিদে জুমার নামাজ হয়।
বাক্য: হাল হাজা মাছজিদ জামে?
অর্থ: এটা কি জুমা মসজিদ?
শব্দ: ইমাম।
অর্থ: যে ব্যক্তি নামাজ পড়ান।
বাক্য: হাল আনতা ইমাম?
অর্থ: আপনি কি ইমাম?
শব্দ: মুআজ্জিন।
অর্থ: যে ব্যক্তি আজান দেন।
বাক্য: হাল হুয়া মুআজ্জিন?
অর্থ: তিনি কি মুআজ্জিন?
শব্দ: সালাত।
অর্থ: নামাজ।
বাক্য: হানা ওয়াকতুস সালাত।
অর্থ: নামাজের সময় হয়েছে।
শব্দ: মাকান।
অর্থ: জায়গা।
বাক্য: আইনা মাকানুল ওদু?
অর্থ: অযুর জায়গা কোথায়?
শব্দ: ইকামাহ।
অর্থ: নামাজ শুরুর আগে যে আজান দেওয়া হয়।
বাক্য: মাতা ইকামাহ।
অর্থ: ইকামাহ কখন?
শব্দ: মিহরাব।
অর্থ: ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান।
বাক্য: মিহরাব জামিল।
অর্থ: সুন্দর মিহরাব।
শব্দ: মিম্বার।
অর্থ: ইমাম যেখানে দাঁড়িয়ে খুতবা দেন।
বাক্য: মিম্বার কাদিম।
অর্থ: পুরনো মিম্বার।
শব্দ: নাদিফ।
অর্থ: পরিষ্কার।
বাক্য: হাজা মাছজিদ নাদিফ।
অর্থ: এটি পরিষ্কার মসজিদ।
