মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: ছাফির।
অর্থ: রাষ্ট্রদূত।
বাক্য: হুয়া ছাফির বাংলাদেশি।
অর্থ: তিনি বাংলাদেশি রাষ্ট্রদূত।
শব্দ: ছাফারাহ।
অর্থ: দূতাবাস।
বাক্য: ছাফারাতু বাংলাদেশ।
অর্থ: বাংলাদেশ দূতাবাস।
শব্দ: জাইশ।
অর্থ: সেনাবাহিনী।
বাক্য: আলজাইল আলকাতারি।
অর্থ: কাতারি সেনাবাহিনী।
শব্দ: মুওয়াতেন।
অর্থ: নাগরিক।
বাক্য: আনতা মুওয়াতেন কাতারি।
অর্থ: আপনি কাতারি নাগরিক।
শব্দ: মাদানি।
অর্থ: সিভিল।
বাক্য: ইদারা মাদানিয়া।
অর্থ: সিভিল সার্ভিস।
শব্দ: হুকুমাহ।
অর্থ: সরকার।
বাক্য: আলহুকুমাতুল কাতারিয়া।
অর্থ: কাতার সরকার।
শব্দ: ইনতিখাবাত।
অর্থ: নির্বাচন।
বাক্য: মাওছিমুল ইনতিখাবাত।
অর্থ: নির্বাচনী মৌসুম।
শব্দ: মালিক।
অর্থ: রাজা, বাদশা।
বাক্য: আলমালিক আসসাউদি।
অর্থ: সউদি রাজা।
শব্দ: মামলাকা।
অর্থ: রাজ্য।
বাক্য: আলমামলাকাতুল মুত্তাহিদা।
অর্থ: যুক্তরাজ্য।
শব্দ: মারছুম।
অর্থ: ডিক্রি।
বাক্য: মারছুম মালাকি।
অর্থ: রাজকীয় ডিক্রি।
