মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: হারিক।
অর্থ: আগুন/ অগ্নিকান্ড।
বাক্য: হুনাকা হারিক।
অর্থ: এখানে আগুন লেগেছে।
শব্দ: হাদেছ।
অর্থ: দুর্ঘটনা।
বাক্য: হাদেছ মুরুরি।
অর্থ: সড়ক দুর্ঘটনা।
শব্দ: খাতার।
অর্থ: বিপদ।
বাক্য: নাহনু ফি খাতার।
অর্থ: আমরা বিপদে আছি।
শব্দ: ইহযার।
অর্থ: সাবধান।
বাক্য: ইহযার দায়েমান।
অর্থ: সবসময় সাবধান থাকুন।
শব্দ: মাতাফি।
অর্থ: অগ্নি নির্বাপন।
বাক্য: ইত্তাছিল বিলমাতাফি।
অর্থ: অগ্নিনির্বাপন কেন্দ্রে ফোন দিন।
শব্দ: শুরতা।
অর্থ: পুলিশ।
বাক্য: ইত্তাছিল বিশশুরতা।
অর্থ: পুলিশকে কল করুন।
শব্দ: ইছআফ।
অর্থ: অ্যাম্বুলেন্স।
বাক্য: ইত্তাছিল বিলইছআফ।
অর্থ: অ্যাম্বুলেন্স ডাকুন।
শব্দ: মুছাআদাহ।
অর্থ: সাহায্য।
বাক্য: আহতাজ ইলা মুছাআদাহ।
অর্থ: আমার সাহায্যের প্রয়োজন।
শব্দ: মাজরুহ।
অর্থ: আঘাতপ্রাপ্ত।
বাক্য: হাল আনতা মাজরুহ।
অর্থ: আপনি কি আঘাতপ্রাপ্ত।
শব্দ: তাওয়ারি।
অর্থ: জরুরি।
বাক্য: কাম রাকাম তাওয়ারি।
অর্থ: জরুরি সেবার নম্বর কত?
