মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাকআদ।
অর্থ: আসন।
বাক্য: আইনা মাকআদুকা।
অর্থ:আপনার আসন কোথায়?
শব্দ: হাজয।
অর্থ: বুকিং দেওয়া।
বাক্য: হাল হাজাযতা মাকআদ।
অর্থ: আপনি কি আসন বুকিং করেছেন?
শব্দ: তাযকিরা।
অর্থ: টিকেট।
বাক্য: উরিদু তাযকিরা।
অর্থ: আমি টিকেট চাই।
শব্দ: রিহলাহ তায়রান।
অর্থ: ফ্লাইট।
বাক্য: মাতা রিহলাতুকা।
অর্থ: আপনার ফ্লাইট কখন?
শব্দ: কিতার।
অর্থ: ট্রেন।
বাক্য: আযহাবু বিলকিতার।
অর্থ: আমি ট্রেনে যাব।
শব্দ: তাইরান।
অর্থ: উড়োজাহাজ।
বাক্য: হাল তুছাফির বিততায়রান।
অর্থ: আপনি কি ফ্লাইটে যাবেন?
শব্দ: তাযকিরাতু যিহাব ওয়া ইয়াব।
অর্থ: আসা-যাওয়ার টিকেট (রিটার্ন)।
বাক্য: আশতারি তাযকিরাহ যিহাব ওয়া ইয়াব।
অর্থ: আমি রিটার্ন টিকেট কিনব।
শব্দ: দারাজাহ উলা।
অর্থ: প্রথম শ্রেণি।
বাক্য: আনা উহিব্বু দারাজাহ উলা।
অর্থ: আমি প্রথম শ্রেণি (ফার্স্ট ক্লাস) পছন্দ করি।
শব্দ: দারাজাহ ছানিয়াহ।
অর্থ: দ্বিতীয় শ্রেণি (সেকেন্ড ক্লাস)।
বাক্য: লা আযহাবু ফি দারাজাহা ছানিয়াহ।
অর্থ: আমি দ্বিতীয় শ্রেণিতে যাব না।
শব্দ: দারাজাহ ছিয়াহিয়া।
অর্থ: ইকোনমি ক্লাস।
বাক্য: ছাফারতু ফি দারাজাহ ছিয়াহিয়া।
অর্থ: আমি ইকোনমি ক্লাসে ভ্রমণ করেছি।
