মধ্যপ্রাচ্য প্রবাসী এবং আরবি ভাষা শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগতম। আজ শিখুন দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু আরবি শব্দ, মুখস্ত করুন এবং চর্চা করুন। এভাবেই একদিন আপনি আরবি কথোপকথনে পারদর্শী হয়ে উঠবেন।
লিখেছেন: তামীম রায়হান (কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক)
শব্দ: মাদরাসাহ।
অর্থ: স্কুল (শিক্ষা প্রতিষ্ঠান)।
বাক্য: হাযিহি মাদরাসাহ কাবিরাহ।
অর্থ: এটি একটি বড় স্কুল।
শব্দ: জামেয়া।
অর্থ: বিশ্ববিদ্যালয়।
বাক্য: জামেয়া কাতার।
অর্থ: কাতার বিশ্ববিদ্যালয়।
শব্দ: মুআল্লিম।
অর্থ: শিক্ষক।
বাক্য: হুয়া মুআল্লিম।
অর্থ: তিনি একজন শিক্ষক।
শব্দ: তালেব।
অর্থ: ছাত্র।
বাক্য: আনা তালেব ফিল জামেয়া।
অর্থ: আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
শব্দ: কাআহ।
অর্থ: হল।
বাক্য: কাআতুদ দিরাছাহ।
অর্থ: পড়াশোনার হল।
শব্দ: কিতাব।
অর্থ: বই।
বাক্য: আইনা কিতাবি?
অর্থ: আমার বই কই।
শব্দ: মাকতাবা।
অর্থ: লাইব্রেরি।
বাক্য: মাকতাবা জামিলাহ।
অর্থ: সুন্দর লাইব্রেরি।
শব্দ: ইখতেবার/ ইমতিহান।
অর্থ: পরীক্ষা।
বাক্য: মাতা ইখতেবারুকা।
অর্থ: তোমার পরীক্ষা কবে?
শব্দ: নাতিজা।
অর্থ: ফলাফল।
বাক্য: মা নাতিজাতুকা।
অর্থ: তোমার ফলাফল কী?
শব্দ: ইজাযাহ।
অর্থ: ছুটি।
বাক্য: মাতা ইজাযাহ।
অর্থ: ছুটি কবে।
